২০২৬ বিশ্বকাপে যেসব রেকর্ডের অপেক্ষায় রোনালদো

fec-image

বিশ্বকাপে আরেকটি বড় মাইলফলকের খুব কাছাকাছি পৌঁছে গেছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। গ্রুপ ‘কে’-এর ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে হিউস্টন স্টেডিয়ামে মাঠে নামার মধ্য দিয়ে ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড তার ষষ্ঠ ফিফা বিশ্বকাপে অংশ নেবেন, যা তাকে ফুটবল ইতিহাসের অভিজাত একটি তালিকায় জায়গা করে দেবে।

এর আগে আর্জেন্টিনার লিওনেল মেসি ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়ার রেকর্ড গড়লেও, রোনালদোও এবার সেই কীর্তির পাশে নিজের নাম লেখাতে যাচ্ছেন।

এই ম্যাচে গোল করতে পারলে নতুন ইতিহাস গড়বেন রোনালদো। তিনি হবেন প্রথম ফুটবলার, যিনি ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য কৃতিত্ব অর্জন করবেনযা এখনো পর্যন্ত বিশ্বকাপের ইতিহাসে আর কারও নেই।

বিশ্বকাপে তার ম্যাচ সংখ্যাও ধীরে ধীরে বাড়ছে। বর্তমানে তার ম্যাচ সংখ্যা ২২, যেখানে মেসির রয়েছে ২৭টি ম্যাচ। কঙ্গোর বিপক্ষে খেললে সেই ব্যবধানও কিছুটা কমবে।

এছাড়া বয়সভিত্তিক রেকর্ডের দিকেও নজর রয়েছে তার। গোল করতে পারলে তিনি হয়ে উঠতে পারেন বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বয়সে গোল করা ফুটবলার। এই রেকর্ডের শীর্ষে আছেন ক্যামেরুনের রজার মিলা, যিনি ৪২ বছর ৩৯ দিন বয়সে গোল করেছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পর্তুগাল, ফুটবল, বিশ্বকাপ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন