Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

৫১ বিজিবি কর্তৃক পোণা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

 

bgb Dighinala picture 31-07-2016 copy

দিঘীনালা প্রতিনিধি:

দিঘীনালা উপজেলার ৫১ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ব্যাটালিয়নের উদ্যোগে মাছের পোণা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার ব্যাটালিয়নের সদর দফতরে একটি আম গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচি উদ্ধোধন করেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল কামাল আহমেদ। এর পরে কমসূচির অংশ হিসেবে পুকুরে মাছের পোণা অবমুক্ত করা হয়।

মাছের পোণা অবমুক্তকরণ ও বৃক্ষ রোপণ অভিযানে আরো উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আতাউল গনি, উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, ক্যাপ্টেন তাপস কুমার রায়, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, বাবুছড়া ইউপি চেয়ারম্যান সুগত প্রিয় চাকমা, দীঘিনালা ই্উপি চেয়ারম্যান চন্দ্র রঞ্জণ চাকমাসহ আরো অনেকে।

এসময় ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল কামাল আহমেদ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের বিকল্প নেই। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেকেরই বসত-বাড়ির আশেপাশে গাছের চারা রোপন করা প্রয়োজন। তিনি সকলকে ফলজ, বনজ অথবা ঔষধি গাছের চারা রোপনের অনুরোধ জানান। এসময় ব্যাটালিয়ন এলাকায় পাঁচ শতাধিক গাছের চারারোপণ করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন