৬ গোল করেও সিটি-টটেনহ্যাম ম্যাচ ড্র


ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে রোববার (৩ ডিসেম্বর) মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি ও টটেনহ্যাম। রোমাঞ্চে ভরা এই ম্যাচটি শেষ পর্যন্ত কেউ জেতেনি। ৩-৩ গোলে ড্র হয়েছে হাইভোল্টেজ ম্যাচটি।
সন হিউং-মিনের দুই গোলে ১-১ এ সমতায় থেকে ৩১ মিনিটে ফোডেনের গোলে লিড নেয় সিটি। ২-১ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করে সিটিজেনরা। যদিও বিরতির পর তা ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ৬৯ মিনিটে লো সেলসোর গোলে ম্যাচে সমতায় ফেরে স্পার্স। ৮১ মিনিটে জ্যাক গ্রিলিশের গোলে দ্বিতীয়বারের মতো লিড পায় সিটি।
যদিও ম্যাচটি সিটির দিকেই ঝুলে ছিল। ম্যাচের যখন ৯০ মিনিট তখনো ৩-২ গোলে এগিয়ে ছিল সিটি। স্বাগতিকরা যখন জয়ের ফেরার স্বপ্ন দেখছে তখনই চিত্র পাল্টে দেন কুলুসেভস্কি। নির্ধারিত সময়ের শেষ মিনিটে হেডে টটেনহ্যামের জালে বল পাঠান সুইডেনের মিডফিল্ডার। এতেই ৩-৩ গোলের সমতায় শেষ হয় রোমাঞ্চকর ম্যাচটি।
শেষ মুহূর্তে গোল খেয়ে পয়েন্ট হারানো সিটি নেমে গেছে পয়েন্ট তালিকার তিনে। ১৪ ম্যাচে ৩০ পয়েন্ট দলটির। ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে লিভারপুল। ২৭ পয়েন্ট নিয়ে পাঁচে আছে টটেনহ্যাম।

















