৮ ডিসেম্বর রামগড় হানাদার মুক্ত দিবস

20

করিম শাহ, রামগড় প্রতিনিধিঃ
৮ ডিসেম্বর রামগড় হানাদার মুক্ত দিবস । ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশীয় দোসরদের সহায়তায় রামগড় উপজেলায় অগ্নিসংযোগ, লুটপাট  বহু নারীকে ধর্ষণসহ হাজার হাজার নিরীহ জনসাধারণকে নৃশংসভাবে হত্যা করে।

রামগড়ের স্থানীয় মুক্তিযোদ্ধা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ১৯৭১ সালে যুদ্বকালীন সময়ে গেরিলা কৌশলে যুদ্ধ পরিচালনার জন্য গোটা বাংলাদেশকে ১১ টি সেক্টরে ভাগ করা হয়েছিল তার মধ্যে ১নং সেক্টরের আওতাধীন বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের অবস্থিত পার্বত্য অঞ্চলে রামগড় ছিল অত্যাধিক গুরুত্বপূর্ণ । পার্বত্য অঞ্চলের ’৭১ এর মহান মুক্তিযুদ্ধের সেই অগ্নিঝরা দিনগুলোর সংগ্রামী ইতিহাস ছিল সত্যিই গৌরবোজ্জল।

দীর্ঘ ৯ সাসের সংগ্রামী মুক্তিযুদ্ধের লড়াইয়ের পর পাক-হানাদার বাহিনী ও তাদের দোসরাদের পতনের পর ৮ ডিসেম্বর মরহুম সুলতান আহাম্মদ নেতৃত্বে রামগড় প্রধান ডাকঘরে স্বাধীন বাংলাদেশের লাল-সবুজের পতাকা উত্তোলন করা হয় বলে স্থানীয় মুক্তিযোদ্ধা ও তৎকালীন সংগ্রাম পরিষদের যুগ্ন সম্পাদক ও প্রবীণ সাংবাদিক সুবোধ বিকাশ ত্রিপুরা, ১নং সেক্টরের কমান্ডার হেমদারঞ্জন ত্রিপুরা, মুক্তিযোদ্ধা মফিজ আহাম্মদ, মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্বা মফিজুর রহমান ও হাশেম আলী কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান খাজা নাজিম উদ্দিনসহ আরো অনেকে এসব নারকীয় হত্যাকান্ডের সাথে জড়িত প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচারের কাজ সম্পন্ন করার জোর দাবী জানান।

এদিকে ৮ ডিসেম্বর রামগড় হানাদার মুক্তি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যেগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন