গোপালগঞ্জের ঘটনা ন্যাক্কারজনক : রিজওয়ানা

fec-image

বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গোপালগঞ্জের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক।

তিনি বলেছেন, হামলার ঘটনায় ইতোমধ্যে নিন্দা ও ধিক্কার জানানো হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৬ জুলাই) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘শহীদ জুলাই দিবস’ এবং আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিতে নীলফামারীতে আসেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও উপদেষ্টা রিজওয়ানা হাসান।

আলোচনাসভা শেষে বিকেলে একই গাড়িতে করে ঢাকায় ফেরার পথে সৈয়দপুর বিমানবন্দরের দিকে যাওয়ার সময় তারা সড়ক অবরোধের মুখে পড়েন। এ সময় এসসিপি নেতাকর্মীরা ওই অবরোধ কর্মসূচি পালন করছিলেন।

ওই সময় রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, গোপালগঞ্জে যে হামলা হয়েছে তা অত্যন্ত ন্যাক্কারজনক। আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। পুলিশ ও আর্মিকে নির্দেশ দেওয়া হয়েছে যেন আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হয়।

তিনি বলেন, আমরা দায়িত্ব নেওয়ার কয়েক দিনের মধ্যেই গোপালগঞ্জে সেনাবাহিনীর ওপর হামলার হয়েছিল। আওয়ামী লীগের বিচারের কয়েকটি ধাপের মধ্যে একটি ধাপ ছিল জনগণের প্রত্যাখ্যান—সেটি সম্পন্ন হয়েছে। এখন বিচারিক দিকটি বিচার বিভাগ দেখবে।

রিজওয়ানা হাসান বলেন, আমরা যখন দায়িত্ব নেই তখন আমাদের সঙ্গে কোনো প্রশাসনিক সুবিধা বা কাঠামো ছিল না। গোপালগঞ্জের ঘটনায় প্রশাসনের কোনো গাফিলতি থাকলে সেটিও খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় পাশে থাকা আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের কোনো বক্তব্য না দিয়ে কেবল মাথা নেড়ে সম্মতি জানান। পরে তারা সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: গোপালগঞ্জের ঘটনা, রিজওয়ানা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন