খাগড়াছড়িতে ছাত্রদলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে : বিপাকে একাদশ শ্রেণির পরীক্ষার্থীরা

IMG_4752

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদের ভূইয়া ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে গ্রেফতার, মিথ্যা মামলা প্রত্যাহার পূর্বক নিঃশর্তে মুক্তি ও  খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলসহ জেলা বিএনপি’র ১৬জন নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধ, অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবীতে আজ রবিবার খাগড়াছড়িতে ছাত্রদলের ডাকা হরতাল চলছে।

হরতালকে ঘিরে জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে পিকেটিং অব্যাহত রেখেছে। জেলা শহরে রিকশা, অটোরিকশাসহ সকল প্রকার যানবাহন বন্ধ রয়েছে। খাগড়াছড়ি বাজারসহ আশপাশ এলাকার ব্যবসায়িক প্রতিষ্ঠানসহ দোকানপাট বন্ধ রয়েছে। এখনও পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

১৮দলীয় জোটের ডাকা ৩য় দফার ২য় দিনের সড়ক অবরোধ কর্মসূচির মধ্যে ছাত্রদলের ডাকা হরতালের কারণে বিপাকে পড়েছে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা। বিশেষ করে একাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষার্থীরাই বেশী বিপাকে পড়েছে। সকাল থেকে এসব বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা পাঁয়ে হেটে কলেজে যাতায়াত করতে দেখা গেছে। উল্লেখ্য, আজ একাদশ শ্রেণির ৩য় দিনের পরীক্ষা চলছে।

হরতালের শুরুতে সকালে জেলা ছাত্রদলের সভাপতি কামাল উদ্দিন দীপ্ত এর নেতৃত্বে জেলা শহরে বিক্ষোভ মিছিল বের হয়। কড়া পুলিশী নিরাপত্তায় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন