রামগড়ে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উদযাপন
উপজেলা প্রতিনিধি, রামগড় :
আজ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী । এ উপমহাদেশের নারীদের আলোকিত জীবন গড়ার প্রদীপ জ্বালাতে বেগম রোকেয়া ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের মিঠাপুরের পায়রাবন্দের খোর্দ্দমুরাপুর গ্রামের বিখ্যাত সাবের পরিবারে জন্ম গ্রহণ করেন। নারী জাগরণের এই মহিয়সী নারী ১৯৩২ সালের ৯ ডিসেম্বর কোলকাতায় মারা যান। এ উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ সকাল ১১ টায় উপজেলা পরিষদ টাউন হল থেকে এক র্যালি রামগড় বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রামগড় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাইফুল হক, উপজেলা মৎস কর্মকর্তা জসিম উদ্দন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন, ২নং পাতাছড়া ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর হোসেনসহ সাংবাদিক, বিভিন্ন নারীবাদী সংগঠনসহ জনসাধারণ উপস্থিত ছিলেন।
এছাড়া “সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে আজ আর্ন্তজাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস ২০১৩ উপলক্ষে র্যালি করেছে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ।


















