খাগড়াছড়িতে আন্তর্জাতিক দুর্নীতি দিবস উপলক্ষে আলোচনা সভা
জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধ দিবস পালন উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা স্কাউট ভবন মিলনায়তনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি খাগড়াছড়ি জেলা কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি জেলার চেম্বার অব কমার্সের পরিচালক ও ব্যবসায়ী সুদর্শন দত্তের সভাপতি অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক অরণ্য বার্তা সম্পাদক ও খাগড়াছড়ি প্রেস ক্লাবের কার্য নির্বাহী সদস্য চৌধুরী আতাউর রহমান রানা। তরুণ সমাজের প্রতিনিধি রফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সাংবাদিক জীতেন বড়ুয়া, সাংবাদিক দিলীপ চৌধুরী, সাংবাদিক আজিম উল হক, এপিবিএন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম ইলিয়াছ আজমসহ বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক জসিম উদ্দিন মজুমদার।
স্বাগত বক্তব্যে সাংবাদিক জসিম উদ্দিন সভায় জানান যে, গতকাল ৯ডিসেম্বর এ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও হরতাল এবং রাজনৈতিক পরিস্থিতির কারণে গতকাল করা সম্ভব হয়নি।
এছাড়াও সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আবু দাউদ, যুগ্ম সম্পাদক সাংবাদিক আবু তাহের মুহাম্মদ, ডেইলি স্টার প্রতিনিধি কফিল মাহমুদ, একুশে টিভি প্রতিনিধি চিংম্রে মারমা, মাইটিভি জেলা প্রতিনিধি মো: দিদারুল আলম, বাংলাদেশ টুডে প্রতিনিধি মুহাম্মদ সাজু, দৈনিক সকালের খবর প্রতিনিধি রূপায়ন তালুকদারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ।
সভায় তরুণ সমাজের পক্ষে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সরকারি কলেজের ছাত্র মো: আরিফুল ইসলাম ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সহ-সভাপতি মো: শহিদুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্নীতিতে বাংলাদেশ এ বছর ১৬তম অবস্থানে থাকলেও বাংলাদেশে দুর্নীতি এখনও তেমন কমেনি। বরং অন্যান্য দেশের দুর্নীতি বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের অবস্থান ১৬তম হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি বাণিজ্য বন্ধে কার্যকর পদক্ষেপসহ দুর্নীতি প্রতিরোধে তরুণ সমাজ এগিয়ে আসতে হবে। শিক্ষা খাতে যে হারে দুর্নীতি শুরু হয়েছে তা কার্যকর পদক্ষেপের মাধ্যমে প্রতিহত করা গেলে আগামী এ দেশ আরও বেশী বিপর্যয়ের মধ্যে পড়বে বক্তারা হতাশা প্রকাশ করে বলেন, দুর্ণীতি প্রতিরোধে সকলকে ঐক্যভাবে কাজ করার আহবান জানান।



















