রামগড়ে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদ্যাপিত

DSC02973 copy

উপজেলা প্রতিনিধি, রামগড়:
 খাগড়াছড়ি রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজয় দিবস নানা অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে। এসময় উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম। বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন- এএসপি র্সাকেল-শাহাজাহান, উপজেলা আ’লীগের সভাপতি মোস্তফা হোসেন। এসময় স্বাগত বক্তব্য রাখেন- যুব কর্মর্কতা দেলোয়ার হেসেন।

 এতে আরো বত্তব্য রাখেন-খাজা নাজিম উদ্দিন,নিজাম উদ্দিন লাভলু, জসিমউদ্দিন,মুক্তিযোদ্ধামন্সুর আহম্মদ ও মোস্তফা হোসেন।উপস্থিত ছিলেন-সরকারী-বেসরকারী, বিভিন্নশিক্ষাপ্রতিষ্ঠান,রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক সহ সাংবাদিকবৃন্দ। পরে ১১৯ জন মুক্তিযোদ্ধাদের মাঝে খাগড়াছড়ি জেলা প্রশাসক এর পক্ষে ইউএনও উপস্থিতিতে সংর্বধনা প্রদান করা হয়।
                                                                                                              
        বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল ভোর ছয় টায় একত্রিশ বার তোপধ্বনি, সূর্যোদয়ের সাথে সাথে-সকল সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান ও ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন,  ভোর ছয়টা পনের সময় মুক্তিযোদ্ধের বিজয় ভার্ষ্কযে পুষ্পমাল্য অর্পন, সকাল আট টায়-আনুষ্ঠানিক ভাবে রামগড় সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন,সকাল এগার টায়-উপজেলা পরিযদ মিলনায়তনে জাতির শ্রষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ,সকাল এগার টা পনের সময় পরিষদ মিলনায়তনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, বাদ জোহর/ সুবিধামত সময়ে  স্বস্ব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, দুপুর এক টায় হাসপাতাল-এতিম খানা ও অনাথ আশ্রমে উন্নত মানের খাবার পরিবেশন,বিকাল তিন টায় হাই ষ্কুল মাঠে প্রীতিফুটবল খেলা,বিকাল ৪টায় বালিকা বিদ্যালয় মাঠে মহিলাদের ক্রীড়া অনুষ্ঠান, সন্ধ্যা ছয় টায় টাউন হলে আলোচনা সভা ও মনোজ্ঞ সাং®ৃ‹তিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমা্িপ্ত হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন