Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

বাঘাইছড়িতে হিজরি নববর্ষ উদযাপিত

বাঘাইছড়ি প্রতিনিধি:

শাহাদাতে কারবালা স্মরণে বাঘাইছড়িতে চৌমুহনী মুক্তমঞ্চে এক আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে হিজরি নববর্ষ ১৪৪০ উদযাপিত হয়েছে।

সোমবার বিকাল ৫টা থেকে  হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কাচালং দাখিল মাদরাসার  মুদাররিছ, মৌলানা মোজাম্মেল হক নূরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বটতলী দরবার শরীফের  সাজ্জাদানশীন, পীরজাদা আলহাজ্ব ছৈয়দ মুহাম্মদ আবদুন নূর ছাহেব (মা.জি. আ.),  প্রধান আলোচক ছিলেন, সিঙ্গিনালা তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদরাসার সুপার, মৌলানা নুরুল ইসলাম আলকাদেরী,

প্রধান আকর্ষণ ছিলেন, চট্টগ্রামের বিশিষ্ঠ নাত খাঁ, শায়ের রাশেদুল ইসলাম  চাঁটগামী, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, হিজরি নববর্ষ উদযাপন পরিষদের চেয়ারম্যান, সৈয়দ মুহাম্মদ আবদুল বারী।

সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় ছিলেন, রজভীয়া নূরীয়া ইসলামী সাংস্কৃতিক ফোরাম ও আন নুর ইসলামী সাংস্কৃতিক ফোরামের শিল্পীবৃন্দ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন