Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

উখিয়ায় ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে গৃহবধুকে নির্যাতনের অভিযোগ

উখিয়া প্রতিনিধি:

উখিয়ার পূর্ব ভালুকিয়া পালং গ্রামে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে এক গৃহবধুকে সন্ত্রাসীরা নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে রবিবার (৭ অক্টোবর) বিকেলে। নির্যাতনের শিকার আহত গৃহবধুকে উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, উপজেলার রত্মাপালং ইউনিয়নের ভালুকিয়া পালংস্থ তুলাতলী গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী রহিমা খাতুন (২৮) প্রতিদিনের ন্যায় বাড়ির পার্শ্ববর্তী নিজ পানের বরজে কাজ করতে যায়।

অভিযোগে প্রকাশ, একই এলাকার জাফর আলমের বখাটে পুত্র সন্ত্রাসী হামিদুল হক (২৩) খারাপ উদ্দেশ্য নিয়ে পানের বরজে ঢুকে। কিছু বুঝে উঠার আগেই ধারালো ছুরির ভয় দেখিয়ে গৃহবধু রহিমাকে জাপটে  জড়িয়ে ধরে। এক পর্যায়ে মুখ চেপে ধরে টানা হেচড়া করে ধর্ষণের চেষ্টা করে।

স্বামী জামাল উদ্দিন অভিযোগ করে বলেন, আমার স্ত্রী পানের বরজে একা কাজ করছিল। এ সুযোগে এলাকার চিহিৃত সন্ত্রাসী হামিদ ছুরির ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় চিৎকার ও বাধাঁ দিলে এলাকার লোকজন এগিয়ে আসে। এতে ব্যর্থ হয়ে আমার স্ত্রীকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন