Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

বান্দরবানে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

নিজস্ব প্রতিনিধি:

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বান্দরবানে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রবিবার (১৭ মার্চ) সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গিয়ে মিলিত হয়।

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, কেক কাটা, রচনা প্রতিযোগিতা, চিত্রাংকণ প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিকে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম।

এসময় পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবকসহ সরকারি বেসরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বান্দরবানে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন