রাঙামাটির রাজস্থলীতে আ’লীগ নেতাকে গুলি করে হত্যা

image্কিব

আলমগীর মানিক, রাঙামাটি:
রাঙামাটি’র রাজস্থলীতে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মন্টু মারমা (৫০) কে গুলি করে হত্যা করেছে অজ্ঞাতনামা স্বশস্ত্র সন্ত্রাসীরা। রোববার রাত সাড়ে আট’টার সময় রাজস্থলী উপজেলাধীন বাঙ্গাল হালিয়া ইউনিয়নের কেংড়াছড়ি’র নিজ বাসভবনে এই ঘটনা ঘটায় সন্ত্রাসীরা।

উপজেলা চেয়ারম্যান থোয়াই সুই খই মারমা ও সংশ্লিষ্ট চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ জহিরুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কী কারণে মন্টু মারমাকে হত্যা করা হয়েছে এমন প্রশ্নের জবাবে পুলিশ কিছু জানাতে না পারলেও উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানাগেছে, আসন্ন উপজেলা নির্বাচনে মন্টু মারমা’র প্রতিদ্বন্দ্বীতা করার কথা ছিলো। আর এই কারনেই হয়তো বা সন্ত্রাসীরা তাকে হত্যা করে থাকতে পারে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন