কক্সবাজারের ইসমাইল ট্রেডার্সকে ১ লক্ষ টাকা জরিমানা


বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসক মো: কামাল হোসেন অভিযান পরিচালনা করেন
কক্সবাজার শহরের বড় বাজারে পেঁয়াজের পাইকারী দোকানগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসক মো: কামাল হোসেন অভিযান পরিচালনা করেন।
ভোক্তার অভিযোগের ভিত্তিতে নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রয়ের ফলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ইসমাইল ট্রেডার্সকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
যদি কোন ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে পেঁয়াজ বিক্রয় করে তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়।
জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
ঘটনাপ্রবাহ: জেলা প্রশাসক, ভ্রাম্যমাণ আদালত
Facebook Comment

















