ময়নাতদন্ত রিপোর্ট: আত্মহত্যা নয় হত্যা করা হয়েছে সবিতা চাকমাকে

Sccccan

পার্বত্যনিউজ ডেস্ক:

খাগড়াছড়ি জেলা সদরের কমলছড়িতে নিহত সবিতা চাকমাকে(৩২) শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তিনি আত্মহত্যা করেননি বা তাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়নি। সবিতা চাকমার ময়না তদন্ত রিপোর্টে এ তথ্য জানা গেছে।  গত ১৫ ফেব্রুয়ারী সবিতা চাকমার লাশ নিজ বাড়ির পাশের ক্ষেতে পাওয়া যায়। তার মৃত্যুর পর বিভিন্ন পাহাড়ী সংগঠনগুলো থেকে সবিতা চাকমা বাঙালী ট্রাক ড্রাইভার ও হেলপার কর্তৃক গণধর্ষিতা হয়ে মারা গেছে বালে দাবী করে ব্যাপক প্রচারণা ও প্রতিবাদ মিছিল বিক্ষোভ সমাবেশ করা হয়- যা এখনো চলমান। এ ঘটনা নিয়ে পাহাড়ী বাঙালী দাঙ্গায় এরই মধ্যে ১২জন লোক আহত হয়েছে। জেলার দুইট উপজেলায় ১৪৪ ধারা জারী করা হয়েছে।

অন্যদিকে বাঙালীদের কোনো কোনো মহল থেকে সবিতা রাণী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে, বিষ পান করে আত্মহত্যা করেছে বলে প্রচার করা হলেও সবিতা রাণীর লাশের ময়না তদন্ত রিপোর্ট তা প্রমাণ করেনি। এছাড়াও ময়না তদন্ত রিপোর্টে তার শরীরের অভ্যন্তরে বিষাক্ত দ্রব্য পাওয়ার কোনো আলামত পাওয়া যায়নি।

সবিতা চাকমার ময়না তদন্ত রিপোর্ট পার্বত্যনিউজের হাতে এসেছে। সে রিপোর্ট পরীক্ষা করে দেখা গেছে, ডা. তার গলায় শ্বাসরোধ করার চিহ্ন ছাড়া অন্য কোনো কোনো চিহ্ন পায়নি।

এছাড়াও সবিতার সুরতহাল রিপোর্টে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। ঘটনার দিন সবিতা চাকমার পিরিয়ড চলছিল এবং পিরিয়ডের অতিরিক্ত পোশাকগুলো ঠিকঠাক ছিল । তবে তার গলায় আঘাতে সুস্পষ্ট চিহ্ন রয়েছে। কিন্তু এতে তিনি আত্মহত্যা করেছেন নাকি কেউ তাকে হত্যা করেছে তা নিশ্চিত হতে পারেনি তদন্ত টিম বলে নিশ্চিত করেছে সূত্রটি।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন