ওএমএস ও খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায়

বান্দরবানে প্রায় ৩১ হাজার মানুষ পাচ্ছেন ১০টাকা দরে চাউল

fec-image

করোনা ভাইরাসের প্রকোপে বান্দরবান জেলা সদরে বিশেষ ওএমএস কর্মসূচি ও উপজেলা পর্যায়ে খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় অসহায় দুস্থ্য মানুষের জন্য ১০টাকা দরে চাল বিক্রি চলছে।

করোনা পরিস্থিতিতে বিপাকে পড়া হতদরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের কথা বিবেচনা করে সরকার এ চাল বিক্রির উদ্যোগ নিয়েছেন। বান্দরবানের দুটি পৌরসভায় প্রায় ১১ হাজার ও সাত উপজেলায় ১৯ হাজার ৭৫১ জন এই কর্মসূচীর আওতায় সপ্তাহে তিনদিন ৫কেজি করে চাল কিনতে পারবে।

দেশের বর্তমান পরিস্থিতিতে হতদরিদ্র মানুষের জন্য ১০টাকা দরের চাল সহায়ক হয়ে উঠেছে। এইজন্য বিভিন্ন এলাকার মানুষ সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

এদিকে শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ এই প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার জেলার নাইক্ষ্যংছড়িতে খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় কার্ডধারীদের মাঝে খাদ্যশস্য বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি। সপ্তাহে তিন দিন রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ৫টা পর্যন্ত এই চাল বিক্রি করা হবে। মাসে ৩০কেজি চাউল কিনতে পারবেন উপকারভোগীরা।

জেলা খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ওএমএস কর্মসূচীর আওতায় বান্দরবান পৌরসভায় ১০হাজার ৮০০ উপকারভোগীর জন্য ৯জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া লামা পৌরসভার ২০০জন উপকারভোগীর মাঝে চাল বিক্রি করবে ৩জন ডিলার।

বান্দরবান জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভা:) নয়ন জ্যোতি চাকমা বলেন- করোনা পরিস্থিতিতে হতদরিদ্র মানুষ যাতে উপোষ না থাকে সে জন্য প্রধানমন্ত্রী বিশেষ এই কর্মসূচির ব্যবস্থা করেছেন। মাঠ পর্যায়ের মানুষ স্বল্প মূল্যে চাউল পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন