হাইফ্লো অক্সিজেন স্থাপনে ৫০ লক্ষ টাকা বরাদ্দ দিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ

fec-image

রাঙ্গামাটিতে সংকটাপন্ন রোগীদের চিকিৎসা সেবা বৃদ্ধির জন্য ৫০ বেডের হাইফ্লো অক্সিজেন ব্যবস্থা স্থাপনে জরুরি ভিত্তিতে ৫০ লক্ষ টাকা বরাদ্দের ঘোষণা দেন রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

সোমবার (২০ জুলাই) সকালে এনেক্স ভবনের সম্মেলন কক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, স্বাস্থ্যবিধি মানলে করোনাভাইরাস মোকাবেলা করা সহজ হবে। করোনাভাইরাস মোকাবেলায় স্বাস্থ্য বিভাগের উন্নয়নে আগামী বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হবে এবং স্বল্পতম সময়ে হাইফ্লো অক্সিজেন ব্যবস্থা স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিভিল সার্জনকে নির্দেশনা প্রদান করেন।

সভায় সিভিল সার্জন ডা. বিপাশ খীসা বলেন, রাঙ্গামাটিতে সর্বশেষ (১৯ জুলাই পর্যন্ত) করোনা পজিটিভ আছেন ৫১১জন। ইতোমধ্যে ৩৬৭জন সুস্থ হয়েছেন।

সরকারিভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ এবং জনগণের সচেতনতার কারণে সাধারণ মানুষের মধ্যে আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে কম।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য (অধিকাংশ পুলিশ), চিকিৎসা সেবা প্রদানকারী ব্যক্তিবর্গ (ডাক্তার, নার্স), ব্যাংক, প্রশাসনের সঙ্গে জড়িত ব্যক্তির মধ্যে আক্রান্তের সংখ্যা বেশি। রোগীদের চিকিৎসার জন্য সব রকমের সেবা হাসপাতালে চালু আছে।

তিনি আরও বলেন, হাসপাতালের ৩ তলায় কোভিড রোগীদের জন্য এবং দোতলায় নন-কোভিড রোগীদের চিকিৎসার জন্য ব্যবস্থা রাখা হবে এবং সংকটাপন্ন রোগীদের চিকিৎসার জন্য হাইফ্লো অক্সিজেন ব্যবস্থা স্থাপনে পরিষদের তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম এর পরিচালনায় সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুই প্রু চৌধুরী, পরিষদ সদস্য হাজী মুছা মাতব্বর, পরিষদ সদস্য ত্রিদীব কান্তি দাশ, পরিষদ সদস্য সাধন মনি চাকমা, পরিষদ সদস্য থোয়াই চিং মারমা, পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

করোনা পরিস্থিতির কারণে হস্তান্তরিত বিভাগের মধ্যে শুধু স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস, রাঙ্গামাটি, হাইফ্লো অক্সিজেন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন