দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ির সাংবাদিকদের সঙ্গে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির শুভেচ্ছা বিনিময়


পার্বত্য চট্টগ্রাম শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি খাগড়াছড়ির সাম্প্রাদায়িক-সম্প্রীতি অক্ষন্ন রাখাসহ সার্বিক উন্নয়নে সাংবাদিক সমাজের সহযোগিতা কামনা করেছেন।
শনিবার (২৪ অক্টোবর) সকালে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলা শহরের কদমতলীস্থ রেষ্ট‘ হাউজে খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ সহযোগিতা চেয়ে বলেন, ধর্ম যার যার উৎসব সবার এই প্রতিপদ্যে আমরা সম্মলিত প্রচেষ্টায় খাগড়াছড়িতে একটি শান্তির নীড় হিসেবে গড়ে তুলবো। পরে তিনি সাংবাদিকদের শারদীয় উপহার তুলে দেন।
এ সময় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে প্রবীন সাংবাদিক চৌধুরী আতাউর রহমান, তরুন কুমার ভট্টাচার্য, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদ সদস্য এডভোকেট আশুতোষ চাকমা, জুয়েল চাকমা, মংশিপ্রু চৌধুরী, খোকনেশ্বর ত্রিপুরা ও পার্থ ত্রিপুরা জুয়েলসহ জেলা সদরে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

















