বান্দরবানে গুণী শিল্পীদের সম্মাননা দিলেন- সংস্কৃতিমন্ত্রী

Bandarban pic-8.4

নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানে গুনী শিল্পীদের সম্মানান দেয়া হয়েছে। মঙ্গলবার রাতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে সম্মাননা ও এ্যাক্রোবেটিক শো অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর প্রধান অতিথি বান্দরবানে শিল্পা অঙ্গনে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় পাঁচ গুনী শিল্পীকে সম্মাননা সরুপ ক্রেষ্ট ও নগদ অর্থ প্রদান করেন। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,সাংস্কৃতিক সচিব ডা.রণজিৎ কুমার বিশ্বাস, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, জেলা প্রশাসক কেএম তারিকুল ইসলাম ও পুলিশ সুপার দেব দাশ ভট্টাচার্য্য বক্তব্য রাখেন।

সম্মাননা শিল্পীরা হলেন, কন্ঠ সংঙ্গীতে থোয়ইচিং নিলু, আবৃতিতে ডলি প্রু, চারু কলায় আমিনুর রহমান প্রামানিক, নাট্য কলায় দিলীপ চক্রবর্তী, নৃত্য কলায় প্রাণ গোপল সরকার।
অনুষ্ঠানে সার্ক দেশ থেকে আগত নবীন-প্রবীণ শিল্পীরাসহ দেশের বরণ্য শিল্পীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও সম্মাননা বিতরণ শেষে এ্যাক্রোবেটিক শো পরিবেশিত হয়।

বুধবার সকালে জেলা শহর থেকে চার কিলোমিটার দুরে পর্যটন কেন্দ্রে নীলাচলে সার্কভুক্ত দেশের চিত্রশিল্পীদের নিয়ে এ মিলনমেলা বসবে। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্টিস্ট ক্যাম্পের উদ্বোধন করবেন। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর দুই দিনের সরকারী সফরে সড়ক যোগে মঙ্গলবার বান্দরবানে এসেছেন।  

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন