শহরে দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ
রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটি শহরে দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন সুজন পালিত ও মোঃ শাহীন। সোমবার রাত আনুমানিক ৩টায় শহরের পুরাতন বাস স্টেশনের মৎস্য প্রজেক্ট এলাকায় ইয়াবা বিক্রিরত অবস্থায় এ দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করে কোতয়ালী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭০ পিছ ইয়াবা ও নগদ সাড়ে সাত হাজার ২শ টাকা উদ্ধার করা হয়।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনু সোহেল ইমতিয়াজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ দূর্র্ধর্ষ মাদক ব্যবসায়ীদের আটক করা হয়। আটক দুজনকে মাদক নিয়ন্ত্রন আইনে কোতয়ালী থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে রাঙামাটি আদালতে প্রেরন করা হয়। তবে এ ঘটনাস্থল আরো দুইজনকে প্রথমে আটক করা হয়। এ দুজন ঐ মৎস্য প্রজেক্টের কর্মচারী তাদের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের সাথে সংশ্লিষ্টতা পাওয়া না যাওয়ায় ছেড়ে দেয়া হয়েছে বলে জানায় পুলিশ।

















