লামায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
লামা প্রতিনিধি :
বান্দরবানের লামায় মাসিক সমন্বয় সভা বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সামসুন নাহার সুমির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, লামা উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী।
এতে নব নির্বাচিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবু তাহের মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শারাবান তহুরা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ্ জাহান খান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি শেখ মাহাবুবুর রহমান বিশেষ অতিথি ছিলেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান মো. জাকের হোসেন মজুমদার, সরই ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম, গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, রুপসীপাড়া ইউপি চেয়ারম্যান সাচিংপ্রু মার্মা, ফাইতং ইউপি চেয়ারম্যান সামসুল আলম, সমাজ সেবা কর্মকর্তা শাহী নেওয়াজ প্রমুখ।
সমন্বয় সভায় নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী উপস্থিত সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন, সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক বর্গকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এলাকার উন্নয়নে সহায়তা করার আহবান জানান। সভার শুরুতে নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা দেয়া হয়।


















