পানছড়িতে ছোট ভাইয়ের কামড়ে বড় ভাই গুরুতর আহত

11 -4- P

পানছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়িতে ছোট ভাইয়ের কামড়ে বড় ভাই গুরুতর আহত হয়েছে। জানা যায়, আহত বড় ভাই হানিফ (৩০) ও কামড়ে দেওয়া ছোট ভাই মানিক (২৭) উপজেলার ৫নং উল্টাছড়ি ইউপির জিয়া নগর গ্রামের নবী হোসেন (ছোট্ট মিয়া)র ছেলে। শুক্রবার রাত প্রায় দুইটার দিকে জিয়া নগর গ্রামের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। সরেজমিনে গেলে বয়োবৃদ্ধ নবী হোসেন (ছোট্ট মিয়া) ও তার স্ত্রী ফুলেমা খাতুন কান্না করতে করতে এ প্রতিবেদককে জানায়, তার দুই ছেলে হানিফ ও মানিক প্রতিদিন মদ পান করে সংসারে অশান্তি সৃষ্টি করে আসছে।

প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতেও মদ পান করে ছোট ছেলে মানিক তার স্ত্রীকে মারধর করার সময় বাধা দিলে বাবা ও মাকেও মারার জন্য এলে হানিফ বাধা দেয়। এক পর্যায়ে মানিক হানিফকে ঝাপটে ধরে ঠোটের নিচে কামড় দিয়ে মাংশ আলাদা করে ফেলে। গুরুতর আহত অবস্থায় হানিফকে রাত তিন টার দিকে ভাড়া মোটর সাইকেল যোগে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে কর্তব্যরত চিকিৎসক তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করেন। খাগড়াছড়ি সদর হাসপাতালে হানিফের ঠোটের নীচে তেইশটি সেলাই দেয়।

এদিকে হানিফকে আহত করার পর মদ্যপ মানিক তার স্ত্রী আলেয়া খাতুনকে তালাক দিয়ে রাতেই বাড়ি থেকে তাড়িয়ে দেয় বলে তার বৃদ্ধ পিতা-মাতা জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন