রাঙামাটিতে পর্যটক রাখার দায়ে হোটেল মালিককে জরিমানা, ম্যানেজারকে কারাদণ্ড


রাঙামাটিতে পর্যটক রাখার অপরাধে হোটেল প্রিন্সের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা এবং ম্যানেজারকে তিনদিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৯ মে) সন্ধ্যায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুর রহমান বলেন, করোনার সংক্রমণ এড়াতে সরকারের নির্দেশে এ ধরণের অভিযান পরিচালিত হচ্ছে। অভিযান অব্যাহত রাখা হবে বলে যোগ করেন তিনি।
এসময় ছয়জন পর্যটককে তিন হাজার টাকা জরিমানা করা হয় এবং মাস্ক না পরার অপরাধে এক ব্যক্তিকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।
এর আগেও হোটেল প্রিন্সের বিরুদ্ধে পর্যটক রাখার অপরাধে ব্যবস্থা নিয়েছিল ভ্রাম্যমাণ আদালত।

















