উখিয়ায় স্কুল বড়ুয়া কর্তৃক মুসলিম ছাত্রী অপহরণ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার:
কক্সবাজারের উখিয়া অপহৃত স্কুল ছাত্রী এখনো উদ্ধার হয়নি। এনিয়ে পরিবারের মাঝে উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে।
অভিযোগে জানা যায়, উখিয়ার পাতাবাড়ী গ্রামে বড়ুয়া র্দুবৃত্ত কর্তৃক গত ১৫ মে (বৃহস্পতিবার) বিকাল ৫টায় শাহানাজ আক্তার সুনিয়া (১৫) নামে মুসলিম স্কুল ছাত্রীকে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফুফুর সাথে গ্রাম্য মুদির দোকানে আসার পথে ৫/৬ জন দুর্বৃত্ত তাকে অপহরণ করে। অপহৃতা স্কুল ছাত্রী ওই গ্রামের মোঃ শাহ জাহানের মেয়ে ও উখিয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় অপহৃতা স্কুল ছাত্রীর পিতা মোঃ শাহ জাহান ১৬ মে শুক্রবার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।
অভিযোগে প্রকাশ, কুতুপালং গ্রামের পরেশ বড়ুয়া ড্রাইভারের ছেলে প্রসেনজিত বড়ুয়া (২২) দীর্ঘ দিন ধরে স্কুল ছাত্রী শাহানাজ আক্তার সুনিয়া (১৫) কে উত্ত্যক্ত করে আসছিল। এ ঘটনায় স্কুল ছাত্রী পরিবারের লোকজনদের জানালে দুর্বৃত্ত প্রসেনজিত বড়ুয়া (২২) তার সহযোগী সুজন বড়ুয়া ড্রাইভার (৩৫), প্রদীপ বড়ুয়া ড্রাইভার (৪০) ও রাজেন্দ্র বড়ুয়া (৪০) দের সহযোগীতায় তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটক রাখে।
এদিকে বড়ুয়া দূর্বৃত্ত কর্তক মুসলিম স্কুল ছাত্রী অপহরনের ঘটনা নিয়ে এলাকায় তোলপাড় চলছে।


















