প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ


প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি, অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে রাঙামাটি জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুন) সকালে বনরূপা শহরে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সাবেক কমিটির সহ-সভাপতি চিংকিউ রোয়াজার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাবেক কমিটির সহ সভাপতি রুহুল আমিন, নব নির্বাচিত সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, সাবেক কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মমতাজ উদ্দীন, যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোাহাম্মদ কাজলসহ দলটির গুরুত্বপূর্ণ নেতৃবন্দরা।
এসময় বক্তারা বলেন, আওয়ামী লীগের একজন নেতা-কর্মী বেঁচে থাকা অবস্থায় শেখ হাসিনার কোন ভয় নাই। যারা আমাদের নেত্রীর বিরুদ্ধে হত্যার হুমকি, অশালীন, কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছে তার তীব্র জানাচ্ছি এবং এসব গোষ্ঠীকে বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।

















