লক্ষ্মীছড়িতে ৩ দিনব্যাপী কৃষিপ্রযুক্তি ও ফলদ বৃক্ষ মেলা- ২০১৪ উদ্বোধন

nZRZnRZRZPZ

স্টাফ রিপোর্টার, লক্ষ্মীছড়ি:

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ফলদ কৃষি বৃক্ষ মেলা-২০১১ উপলক্ষে ৩দিন ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ২৬ জুন এ মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও অফিসার্স ক্লাব প্রাঙ্গনে স্টল সাজানো হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শওকত ওসমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামলীগ সভাপতি রে¤্রাচাই চৌধুরী। এবারের কৃষি মেলার প্রতিপাদ্য বিষয় হলো-“দেশি ফলের অনেক গুন, নেইকো জুড়ি তার-স্বাদে অর্থে তুলনাহীন, পুষ্টি কিংবা আহার”। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ড. আব্দুল আওয়াল।

এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মোবারক হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শফিকুল ইসলাম ভূইয়া, উপ-সহকারি কৃষি কর্মকর্তা নুরুল হুদা প্রমুখ। অনুষ্ঠানে কৃষি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়। অতিথিরা মেলায় প্রদর্শিত স্থানীয় কৃষকের উৎপাদিত পণ্য ঘুরে ঘুরে দেখেন। আগামী শনিবার আনুষ্ঠানিক ভাবে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ মেলার সমাপ্ত হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন