আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন সাকিব আল হাসান

fec-image

নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। এদিকে নির্বাচনে অংশ নিতে তিনটি আসনের মনোনয়ন ফরম কিনেছেন ক্রিকেটার সাকিব আল হাসান।

বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

সাকিব আল হাসানের পক্ষ থেকে একজন প্রতিনিধি মনোনয়ন ফরমগুলো সংগ্রহ করেছেনে

জানা গেছে, শনিবার (১৮ নভেম্বর) ঢাকা-১০ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনেন সাকিব। এ ছাড়াও মাগুরা ১ ও ২ আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন। এর মধ্যে মাগুরা-১ তার নিজ এলাকা এবং তিনি এই আসনের ভোটার।

উল্লেখ্য, শনিবার সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলের সভাপতি শেখ হাসিনা। এরপর দলীয় প্রধানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক।

শনিবার থেকে শুরু হয়ে আগামী মঙ্গলবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: Trying to access array offset on value of type bool in /home/parbatta/public_html/wp-content/themes/artheme/ar_framework/functions_custom.php on line 255
আরও পড়ুন