পিসিপির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্র সমাবেশ


খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ ও ৫ম কেন্দ্রীয় কাউন্সিলের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে দীঘিনালার লারমা স্কয়ারের কল্পরঞ্জন মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ইউপিডিএফ গণতান্ত্রিক এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা।
এসময় পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় সভাপতি দীপন চাকমার সভাপতিত্বে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লবিয়ত চাকমার সঞ্চালনায় ইউপিডিএফ গণতান্ত্রিক এর কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক অমল কান্তি চাকমা, কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক অসীম প্রিয় চাকমা, পিসিপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিজয় চাকমা, সদস্য বাবু চাকমা ও লংগদু উপজেলার সভাপতি দিপন চাকমা উপস্থিত ছিলেন।

















