পেকুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু


কক্সবাজারের পেকুয়ায় পানিতে ডুবে এক ইউপি সদস্যের পুত্র আরিয়ান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২ জুন) বিকালে টইটং ইউনিয়নের হাজিবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু টইটং ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু ওমরের পুত্র।
নিহতের পিতা ও স্থানীয় ইউপি সদস্য আবু ওমর জানান, আমার ছেলে বিকালে খেলার সময় সবার অগোচরে বাড়ির একটি পুকুরে পড়ে যায়। অনেক খোজাখুজির পর সন্ধ্যায় অযু করতে গেলে পানিতে ভাসমান অবস্থায় দেখে শিশুটির নিথর দেহ উদ্ধার করে।
স্থানীয় টইটং ইউপির সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
Facebook Comment
















