ফায়ার সার্ভিসের নতুন হটলাইন নম্বর ১০২

fec-image

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ৩ ডিজিটের নতুন হটলাইন নম্বর ১০২।

জরুরি সেবা গ্রহণের জন্য বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে প্রাথমিকভাবে টিঅ্যান্ডটি ছাড়া অন্য সব অপারেটর থেকে এ সেবা গ্রহণ করা যাচ্ছে। শিগগিরই টিঅ্যান্ডটি থেকেও এ সেবা পাওয়া যাবে।

বৃহস্পতিবার (৬ জুন) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে চালু থাকা ১১ ডিজিটের ফোন নম্বর ০২২২৩৩৫৫৫৫৫ এবং ৫ ডিজিটের হটলাইন ১৬১৬৩ নম্বরও সচল থাকবে। তবে আগামী ৩১ ডিসেম্বরের পর থেকে ১৬১৬৩ বন্ধ হয়ে যাবে। তখন থেকে শুধু ১০২ হটলাইন নম্বরই সচল থাকবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তথ্যপ্রাপ্তির ভিত্তিতে সেবা দিয়ে থাকে। সেবাগ্রহীতাদের তথ্য দেওয়ার একটি অন্যতম মাধ্যম হলো টেলিফোন। জরুরি সময় ১১ ডিজিটের টেলিফোন নম্বর মনে রাখা কিছুটা কষ্টসাধ্য। তাই ৫ ডিজিটের হটলাইন নম্বর ১৬১৬৩ চালু করা হয়েছিল। সেবাপ্রাপ্তি আরও সহজ করতে ফায়ার সার্ভিস ৩ ডিজিটের ১০২ হটলাইন নম্বর চালুর উদ্যোগ গ্রহণ করেছে।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ফায়ার সার্ভিস, হটলাইন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন