সিলেটের সব পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা


বন্যার কারণে সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার সবকটি পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।
মঙ্গলবার (১৮ জুন) গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘সিলেটের গোয়াইনঘাটে আকস্মিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটায়, জনস্বার্থে এবং জননিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্যটনকেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে।’
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিৎ কুমার সিংহ বলেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলার পর্যটনকেন্দ্রগুলো বন্ধ থাকবে।’
এর ফলে গোয়াইনঘাট উপজেলার জাফলং, বিছানাকান্দি, জলাবন রাতারগুল, পান্থুমাই এবং কোম্পানীগঞ্জের সাদা পাথর, উৎমা ছড়াসহ জনপ্রিয় পযর্টনকেন্দ্রগুলোতে আপাতত যেতে পারবেন না পর্যটকরা।

















