পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

fec-image

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এছাড়া আরও ৭ হলের প্রাধ্যক্ষও পদত্যাগ করেছেন। আজ শনিবার (১০ আগষ্ট) উপাচার্য পদত্যাগ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো- ভিসি (শিক্ষা) অধ্যাপক সীতেশচন্দ্র বাছার এ তথ্য নিশ্চিত করেছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। আর হল প্রভোস্টরা উপাচার্য এর কাছে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগ করা ঢাবির ৭ হলের প্রভোষ্ট হলো রোকেয়া হল, শামসুন নাহার, বিজয় ৭১, বঙ্গবন্ধু হল, মুক্তবযোদ্ধা জিয়া হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, স্যার সলিমুল্লাহ মুসলিম হল। এছাড়াও জহুরুল হক হলের চারজন আবাসিক শিক্ষকও পদত্যাগ করেছেন।

এর আগে ঢাবির প্রক্টর ও প্রক্টরিয়াল বডির সকল সদস্য পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) তারা সবাই পদত্যাগ করেন।

পদত্যাগপত্রে স্বাক্ষর করা শিক্ষকরা হলেন ঢাবির প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান; সহকারী প্রক্টর- বিজ্ঞান অনুষদের শিক্ষক লিটন কুমার সাহা, চারুকলা অনুষদের শিক্ষক নাজির হোসেন খান ও সীমা ইসলাম, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট শিক্ষক মো. মাহবুবুল রহমান, ফার্মেসি অনুষদের শিক্ষক আব্দুল মুহিত, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের শিক্ষক এম এল পলাশ, ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষক সউদ আহমেদ।

এছাড়াও কলা অনুষদের শিক্ষক সঞ্চিতা গুহ, জীববিজ্ঞান অনুষদের শিক্ষক হাসান ফারুক, সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষক মোহাম্মদ বদরুল হাসান, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক মোহাম্মদ মাইনউদ্দিন মোল্লা, আর্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়ন্সেস অনুষদের শিক্ষক মোস্তাফিজুর রহমান ও কলা অনুষদের শিক্ষক মোহাম্মদ ইমাউল হক সরকারও রয়েছেন পদত্যাগীদের দলে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন