কক্সবাজার সমুদ্র উপকূলে ভেসে এলো আরো এক মরদেহ

fec-image

কক্সবাজার সমুদ্র উপকূলে আরো একজনের মরদেহ ভেসে এসেছে।

রবিবার সকালে কক্সবাজার শহরের পশ্চিম কুতুবদিয়া পাড়া সমুদ্র উপকূলে এই মরদেহটি ভেসে আসে বলে জানিয়েছেন সি সেইফ লাইফগার্ডের সিনিয়র লাইফগার্ড মোহাম্মদ ওসমান।

তিনি জানান, ভোরে লাইফগার্ড কর্মীরা ভেসে আসা মরদেহটি দেখে। পরে পুলিশকে খবর দেয়া হয়। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তাৎক্ষণিক মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও এটি বঙ্গোপসাগরে ট্রলার সহ নিখোঁজ জেলের একজন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে শনিবার বিভিন্ন সময় ৫ জনের মরদেহ ভেসে এসেছে।

কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানিয়েছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে সাগরে মাছ ধরতে যাওয়া ৮টি ফিশিং ট্রলার সহ ৭০ জেলে নিখোঁজ ছিল। এ পর্যন্ত ৬ জনের মরদেহ পাওয়া গেছে। অপরাপর জেলেদের ভাগ্যে কি ঘটেছে বলা যাচ্ছে না।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন