টেকনাফে অপহরণ ও ডাকাত চক্রের এক সদস্য গ্রেফতার


কক্সবাজারের টেকনাফে অপহরণ ও ডাকাত চক্রের সক্রিয় সদস্য আলাউদ্দিন নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত যুবক হলেন, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড রঙ্গিখালী এলাকার আব্দুল মাবুদের ছেলে আলা উদ্দিন (২৪)।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৫ সেপ্টেম্বর রাতে টেকনাফ উপজেলার হৃীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড নাটমুড়া পাড়ার আবদু সালাম ছেলো ভিকটিম মোহাম্মদ আতিকুর রহমানকে (২১) টেকনাফ হৃীলা ইউনিয়নের নয়াপাড়া শরণার্থী ক্যাম্প থেকে অপহরণকারী চক্রের সদস্যরা অপহরণ করে। পরবর্তীতে পরের দিন সন্ধ্যায় অপহরণকারীরা তাদের ব্যবহৃত মোবাইল নম্বর থেকে ভিকটিমের বাবার ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করে মুক্তিপণ বাবদ ৫ লাখ টাকা দাবী করে। উক্ত মুক্তিপণের টাকা না দিলে ভিকটিমকে প্রাণে হত্যা করবে বলে স্বজনদের জানায়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করলে টেকনাফ মডেল থানার গত ২৯ সেপ্টেম্বর মামলা রুজু করা হয়। মামলা তদন্তকারী কর্মকর্তারা ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে কাজ শুরু করে। গোপন অনুসন্ধান ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ৪ অক্টোবর টেকনাফ থানাধীন হৃীলা ইউপিস্থ রঙ্গিখালী এলাকা থেকে উক্ত অপহরণ চক্রের সক্রিয় সদস্য আলাউদ্দিনকে (২৪) গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
















