দ্যা স্টুডেন্ট সোসাইটি অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ


অসহায় ও অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষার অগ্রগতির জন্য দ্যা স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রাম কর্তৃক শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) বিকাল ৩টায় চন্দ্রঘোনা রেডিসন কমিউনিটি সেন্টারে এই বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক তালুকদার এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফজলুল করিম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন, সাংবাদিক নুরুল আবচার, কাপ্তাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. কবির হোসেন, শিক্ষক ওমর ফারুক, আব্দুল মাবুদ, নয়ন সরকার, মাওলানা হারুন, সংবাদকর্মী ইসমাঈল হোসেন, শিক্ষক নয়ন সরকার, বিশ্বজিৎ এবং মো. আলমগীর।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দ্যা স্টুডেন্ট সোসাইটির যুগ্ম আহ্বায়ক কলিমউল্লাহ। সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম পারভেজ, ওয়াহিদুল ইসলাম, জাহেদুল ইসলাম, মাহমুদুল হাসান, মো. আশিক, মো. আইয়ুব এবং ইসমাঈল হোসেন হৃদয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ৫০ জন অসচ্ছল শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। উল্লেখ্য, দ্যা স্টুডেন্ট সোসাইটি গত চার বছর ধরে ধারাবাহিকভাবে এই কার্যক্রম পরিচালনা করে আসছে।

















