আসিফ নজরুলকে হেনস্তার ঘটনায় জেনেভায় শ্রম কাউন্সেলরকে প্রত্যাহার

fec-image

আইন, বিচার ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. আসিফ নজরুলকে জেনেভা বিমানবন্দরে হেনস্তার ঘটনায় জেনেভায় বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সেলর মুহাম্মদ কামরুল ইসলামকে প্রত্যাহার করে অফিস আদেশ দেওয়া হয়েছে। তাকে দ্রুততম সময়ের মধ্যে ঢাকায় ফিরতে বলা হয়েছে।

১০ নভেম্বর ড. নাশিদ রিজওয়ানা মরিনের সই করা এক আদেশে বলা হয়, বাংলাদেশ স্থায়ী মিশন, জেনেভা, সুইজারল্যান্ডে শ্রম কল্যাণ উইংয়ে কর্মরত প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ কামরুল ইসলামকে প্রশাসনিক কারণে সংশ্লিষ্ট শ্রম কল্যাণ উইং হতে প্রত্যাহার করা হলো। একই ঘটনায় লোকাল স্টাফ হিসেবে নিয়োগপ্রাপ্ত বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক কর্মচারী মিজানের চাকরি ডিসমিসের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ওই হেনস্তার ঘটনার ৩ মাস্টারমাইন্ডসহ প্রায় সবাইকেই শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

গত ৭ নভেম্বর আসিফ নজরুল সফর শেষে দেশে ফেরার পথে বিমানবন্দরে কয়েকজনের দ্বারা হেনস্তা হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একদল লোক আসিফ নজরুলকে ঘিরে ধরে আপত্তিকর ভাষায় তর্ক করছেন, বারবার প্রশ্ন করছেন, ‘আপনি মিথ্যা বলেছেন।’ ভিডিওতে শোনা যায়, আসিফ নজরুল বলছেন, ‘আপনি গায়ে হাত দিচ্ছেন কেন?’ এক পর্যায়ে হেনস্তাকারীদেরকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দেখা গেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন