মাটিরাঙ্গায় জাতীয় বিদ্যুৎ ক্যাম্প

মাটিরাঙ্গা সংবাদদাতা :

‘জ্বলছে আলো চলছে দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় স্কাউট বিদ্যুৎ ক্যাম্প ও উপদল নেতা কোর্স মাটিরাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে। শুক্রবার সকালে বর্ণাঢ্য আয়োজনে স্কাউটস পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে তিন দিনব্যাপী বিদ্যুত ক্যাম্পের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল।

বাংলাদেশ স্কাউটস‘র আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন খোন্দকার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামলীগের সাধারন সম্পাদক সুভাষ চাকমা ও মাটিরাঙ্গা উপজেলা আবাসিক প্রকৌশলী কাজী আমান উল্যাহ। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহনকারী বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তিন দিনের এই জাতীয় বিদ্যুত ক্যাম্পে কোর্স লিডার হিসেবে দায়িত্ব পালন করবেন মাটিরাঙ্গা পাইলট হাই স্কুলের স্কাউটস প্রধান মো: ইমাম উদ্দিন। ট্রেইনার হিসেবে আছেন স্কাউটার সাইদুর রহমান, স্কাউটার মো: রফিকুল ইসলাম, স্কাউটার মো: আবু মুছা ও স্কাউটার মো: জয়নাল আবদীন প্রমুখ।

মাটিরাঙ্গা উপজেলা স্কাউটস‘র সাধারন সম্পাদক মো: আবদুল হালিম আযাদ জানান, উপজেলার ১২টি বিদ্যালয় ও মাদরসারা ৪০ জন স্কাউটস এ ক্যাম্পে অংশ নিচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন