পাহাড়ে বিজিবির কম্বল বিতরণ


রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।
শনিবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় সাজেক বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পাইলংপাড়া, উদয়পুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার চাকমা পাড়া, কিংকরপাড়া টিওবি’র দায়িত্বপূর্ণ এলাকার কিংকরপাড়া এবং নতুনপাড়া টিওবি’র দায়িত্বপূর্ণ এলাকার নতুনপাড়া নামক স্থানে বিজিবি সদস্যরা এসব কম্বল বিতরণ করে।
বিজিবি জানায়, তাদের জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে এসব কম্বল বিতরণ করা হয়েছে।
Facebook Comment
















