পররাষ্ট্র উপদেষ্টা

ভারত ভিসা দেবে কি না, তাদের সিদ্ধান্ত

fec-image

ভিসা জটিলতা আমরা সৃষ্টি করি নাই

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশি নাগরিকদের ভারত ভিসা দেবে কি না, সেটা তাদের সিদ্ধান্ত। ভিসা জটিলতা তো আমরা সৃষ্টি করি নাই। মঙ্গলবার (৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
তৌহিদ হোসেন বলেন, ভারত যে কোনো কারণে হোক, ভিসা দেওয়া তাদের সার্বভৌম অধিকার। কোনো দেশ কাউকে যদি ভিসা না দেয় বা কোনো গোষ্ঠীকে ভিসা না দেয়, এটা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না।

তিনি আরো বলেন, এটা তাদের সিদ্ধান্ত। আমরা আশা করছি, তারা (ভারত) তাদের সিদ্ধান্ত জানাবে, আমাদের সাথে কার্যকলাপ বাড়াবে, যেন লোকজন যারা ভারত যেতে চান, তারা ভিসা পান।
বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে ভারত ইস্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য নিয়ে করা এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন, এটা কিন্তু একেবারে আমাদের অবস্থান। আমি বিভিন্ন সময়ে বলে আসছি ভালো কাজের সম্পর্ক চাই। আর এটা পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে করতে চাই। এই অবস্থানটা প্রধান উপদেষ্টা বলেছেন। আমাদের প্রথম থেকে একটা স্পষ্ট অবস্থান আছে, এটা তারই প্রতিফলন। বাকিটুকু দেখা যায়, দুই পক্ষের স্বার্থ আছে। সেই স্বার্থ সেই বিবেচনায় সম্পর্ক এগিয়ে যাবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পররাষ্ট্র উপদেষ্টা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন