বাইশারীতে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে ৩ জন হাসপাতালে

fec-image

বান্দবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাগজি খোলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের প্রথমে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে এবং পরে অবস্থা গুরুতর হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে তাদের প্রেরণ করা হয়েছে বলে জানা যায়। আহতরা হলেন, কাগজি খোলা গ্রামের বাসিন্দা মুবিনুল হক (৩৬), রুবেল (১৭), রাগিব হোসেন (১৯)। ৪ আগস্ট ২০২৫ এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা পার্বত্যনিউজকে জানান, ঘটনার দিন দুপুরে ফাসিয়াখালী ইউনিয়নের বাসিন্দা আজিজুল হক, আবুল হোসেন, হাসান, সৈয়দুল হক এসে জমিতে চাষাবাদরত অবস্থায় মুবিনুল হক, রুবেল ও রাগিবের ওপর হামলা চালালে তারা গুরুতর আহত করা হয়। এ সময় এলাকার লোকজন এগিয়ে এলে হামলাকারীরা এলাকা ত্যাগ করেন। এলাকাবাসী আহতদের নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে ভর্তি করায়। অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

বিষয়টি নাইক্ষ্যংছড়ি থানার ওসিকে জানানো হয়েছে। থানার সেকেন্ড অফিসার মো. ইউছুফ জানান, বাইশারী ইউনিয়নের কাগজি খোলায় জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টির সত্যতা উদঘাটনের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নাইক্ষ্যংছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন