মুক্তিপণে স্বজনদের কাছে ফিরলো শিশু জুঁই

fec-image

কক্সবাজারের রামুর ঈদগড়ে অপহরণের তিন দিন পর ১ লাখ ৭০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে জান্নাতুল ফেরদৌস জুঁই(৭)কে উদ্ধার করা হয়েছে। শনিবার, ১৬ আগস্ট সন্ধ্যা ৭টায় রামুর ঈদগড়ের পাহাড়ি এলাকায় অপহরণকারীদের দেওয়া ঠিকানা থেকে কয়েক কিলোমিটার দূরে তাকে পাওয়া যায়।

গত বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঈদগড়ের কালিবুনিয়া গ্রাম থেকে কুমিল্লার কাঞ্চননগরের মো. জুয়েলের মেয়ে জুঁইকে অপহরণ করে দুর্বৃত্তরা। সে ঈদগড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নয়াপাড়ায় তার ফুফির বাড়িতে বেড়াতে এসেছিল।

অপহরণের পর থেকেই শিশুটির পরিবারের কাছে মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। একপর্যায়ে দরকষাকষির মাধ্যমে গতকাল রাতে ১ লাখ ৭০ হাজার টাকা পরিশোধ করার পর শিশুটিকে ছেড়ে দেয় তারা।

শিশুর ফুফা কালু জানান, “আমার মোবাইলে কল দিয়ে প্রথমে ১০ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। আমরা বিষয়টি থানায় জানিয়েছিলাম। তবে শেষ পর্যন্ত টাকা দিয়ে বাচ্চাটিকে ফেরত পেয়েছি—এটাই এখন বড় স্বস্তি।”

ঘটনার পর থেকে ঈদগড় ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। স্থানীয়রা জানান, পাহাড়, বন আর দুর্গম রাস্তায় ঘেরা ঈদগড় এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি ও অপহরণকারীদের দৌরাত্ম্য চলছে।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। তবে স্থানীয়দের দাবি—শুধু অভিযান নয়, ঈদগড়ে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা, আধুনিক নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করতে হবে।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, রামু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন