কুতুব‌দিয়ায় নি‌খোঁজ জে‌লের মর‌দেহ উদ্ধার

fec-image

কক্সবাজা‌রের কুতুব‌দিয়া চ্যানে‌লে জাহা‌জের সা‌থে ধাক্কা লে‌গে বোটডু‌বি‌তে নি‌খোঁজ জে‌লের মর‌দেহ মি‌লে‌ছে সৈক‌তে । তিনি আবু ছৈয়‌দের পুত্র।

শুক্রবার (২৯ আগস্ট) দুপু‌রে দ‌ক্ষি‌ণ ধুরুং অলী পাড়ার প‌শ্চি‌মে সৈক‌তে আ‌জিজুল হক না‌মের‌ জে‌লের মর‌দেহ পাওয়া যায়। পু‌লিশ মর‌দেহ উদ্ধার ক‌রে ময়না তদ‌ন্তের জন‌্য জেলা সদর হাসপাতা‌লে প্রেরণ ক‌রে‌ছে।

নিহ‌তের ভাই বড়ইতলী গ্রা‌মের মিজানুর রহমান জানান, তার ভাইসহ ১০ জন মা‌ঝি-মাল্লা গত ২৫ আগস্ট সাগ‌রে মাছ শিকা‌রে গি‌য়ে বৈ‌রি আবহাওয়ায় উপকূ‌লের বা‌হি‌রে নোঙর ক‌রেন। ২৭ আগস্ট এক‌টি জাজা‌জের সা‌থে ধাক্কায় ফি‌শিং বোট‌টি ডু‌বে যায়। এসময় ৯ জে‌লে অন্য বো‌টের সাহা‌য্যে কূ‌লে ফি‌রে এ‌লেও তার ভাই আ‌জিজুল হক (৩০) সাগ‌রে নি‌খোঁজ হয়।

থানার ও‌সি মো: আরমান হো‌সেন ব‌লেন, নি‌খোঁজ জে‌লের মর‌দেহ ধুরুং এলাকায় সৈক‌তে স্থানীয়রা দে‌খে খবর পে‌য়ে লাশ উদ্ধার ক‌রে ময়না তদ‌ন্তের জন্য জেলা সদ‌রে প্রেরণ করা হ‌য়ে‌ছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, কুতুবদিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন