জাতীয় পার্টি নিষিদ্ধ নিয়ে আলোচনা হয়নি

ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচনের আশ্বাস : মির্জা ফখরুল

fec-image

আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে বলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপিকে আস্বস্ত করেছেন। বৈঠকে জাতীয় পার্টিকে নিষিদ্ধের ব্যাপারে কোনো আলোচনা হয়নি।

আজ রোববার যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের কাছে এসব তথ্য জানান।

মির্জা ফখরুল বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে প্রধান উপদেষ্টা আস্বস্ত করেছেন। বিএনপি আশা রাখে, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে। জাতীয় পার্টির নিষিদ্ধের ব্যাপারে কোনো আলোচনা হয়নি।

লন্ডনে একটি দলের প্রধানের সঙ্গে বৈঠকে নির্বাচনের সময় নির্ধারণ প্রমাণ করে সরকার একটি দলের ওপর দুর্বল—জামায়াতের এমন অভিযোগের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, লন্ডনে প্রধান উপদেষ্টা একটি বৃহত্তর রাজনৈতিক দল বিএনপির প্রধানের সঙ্গে বৈঠক করেছেন, করতেই পারেন। তাঁর এখতিয়ার আছে যেকোনো দলের প্রধানের সঙ্গে বসার। এটা একান্ত তাঁর ব্যক্তিগত বিষয়।

তিনি আরও বলেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সম্প্রতি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার বিষয়ে বিএনপি মতামত দিয়েছে। বিএনপি মনে করে, এটি অত্যন্ত গর্হিত কাজ ও উদ্বেগজনক। এটার ভালোভাবে তদন্ত হওয়া দরকার। নির্বাচনকে বিলম্বিত করার জন্য কোনও একটি শক্তি এই ধরনের কাজ করছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচন পেছানো সুযোগ নেই। ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন হবে। প্রধান উপদেষ্টাও একই কথা বলেছেন।’

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মির্জা ফখরুল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন