খাগড়াছড়িতে সড়ক অবরোধে ভোগান্তির শিকার যাত্রীরা

fec-image

খাগড়াছড়িতে ইউপিডিএফ সমর্থিত তিন সংগঠনের ডাকে বুধবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত খাগড়াছড়ি-ঢাকা, খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-সাজেক সড়কে অবরোধ কর্মসূচি পালিত হয়। অবরোধের কারণে সড়কে দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তির শিকার হয় যাত্রীরা।

অবরোধের সমর্থনে ভোরে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের চেঙ্গীব্রিজ এলাকা ও পানছড়ি সড়কের টেকনিক্যাল স্কুলের সামনে টায়ার ও গাছের গুঁড়ি পুড়িয়েছে অবরোধকারীরা। এ ছাড়া কয়েকটি সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধকারীরা। পরে পুলিশ গিয়ে সড়ক থেকে তা অপসারণ করে। এ ছাড়া অবরোধ সমর্থকরা সড়কের বিভিন্ন স্থানে চোরাগোপ্তাভাবে পিকেটিং করে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, ‘পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। তবে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

অভিযোগ উঠেছে, রবিবার সকাল ১০টায় ছয় জন সন্ত্রাসী মানিকছড়ির তবলাপাড়ায় গ্রামবাসীর ওপর গুলিবর্ষণ করে। ঘটনার পর সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়ে আসছে ইউডিপিএফ সমর্থিত পিসিপি, হিল উইমেন্স ফেডারেশন ও নারী আত্মরক্ষা কমিটি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, সড়ক অবরোধ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন