নাইক্ষ‌্যংছড়ির তুমব্রু ব্যাগভর্তি ইয়াবাসহ ২ পাচারকারী আটক

fec-image

বান্দরবানের নাইক্ষ‌্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউপির তুমব্রু মধ‌্যম পাড়া থেকে ৩৪ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ২ পাচারকারী  আরফান অপি (১৯), জিয়াবুল হককে (৩৬) আটক করেছে তুমব্রু বিজিবি।

১৭ সেপ্টেম্বর দিনগত রাত দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে তুমব্রু সীমান্তের মধ্যপাড়া এলাকায় বিজিবি টহল দল এ সব উদ্ধার করে ।

বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ার সময় ২ আসামীকে ৩০ হাজার ইয়াবা ট‌্যাবলেট ও পাচার কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোনসহ এ ২ পাচারকারীকে আটক করতে সক্ষম হয় বিজিবি।

গ্রেফতার পাচারকারীরা হলো- নাইক্ষ‌্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউপির তুমব্রু মধ‌্যম পাড়ার বক্তার আহাম্মদের পুত্র মো. আরফান অপি (১৯), অপর ব‌্যক্তি কুতুপালং ক্যাম্প-৭, ব্লক-সি-১১- এর বাসিন্দা আবুল বাসার এর পুত্র মো. জিয়াবুল হক (৩৬)।

কক্সবাজার ব্যাটালিয়নের ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম পিএসসি এ বিষয়ে বলেন, আটক আসামীদেরকে ইয়াবা ও মোবাইলসহ প্রচলিত আইন অনুযায়ী থানায় মামলা দায়ের করতে পুলিশের নিকট সোপর্দের কার্যক্রম পক্রিয়াধীন। বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অধিনায়ক আরো বলেন, এদের দেয়া তথ্য অনুযায়ী পালাতক মাদক চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ নানা অবৈধ কার্যক্রম দমনে সচেষ্ট। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবারের অভিযান টি হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইয়াবা, তুমব্রু, নাইক্ষ্যংছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন