কাপ্তাইয়ে দুর্গাপূজা উদযাপন নিয়ে বিজিবির সভা

fec-image

রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্ বলেন, অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পুজায় বিশৃঙ্খলা করতে চাইবে, তাই সকলকে এই বিষয়ে সচেতন হতে হবে। এমনকি দুর্গাপূজাকে নিয়ে কেউ কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে আন্তর্জাতিক মহলে বিভ্রান্তি ছড়াইতে না পারে এবং সম্প্রীতি নষ্ট করতে না পারে সেই দিকেও সচেতন হতে হবে।

তিনি মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর ওয়াগ্গাছড়া সদর দপ্তরে সনাতনী সম্প্রদায়ের শারদীয় দুর্গাৎসব উপলক্ষে বিভিন্ন পূজামন্ডপের প্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সমন্বয় সভা এবং উপজেলার ৬টি পূজামন্ডপকে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে একথা বলেন।

এসময় কাপ্তাই উপজেলা সদর বড়ইছডি ২৩ আনসার ব্যাটালিয়ন এর অধিনায়ক নাজমুল হক নূরনবী, শিলছড়ি ৩৫ আনসার ব্যাটালিয়ন এর অধিনায়ক মো. নুরুল আফসার চৌধুরী, ৪১ বিজিবির সহকারী পরিচালক উপেন্দ্র নাথ হালদার, কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু, চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিচালনা কমিটি ২০২৫ এর প্রধান সমন্বয়ক দীপক কুমার ভট্টাচার্য্য সহ সমন্বয়ক কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, আহবায়ক জগদীশ চন্দ্র দাশ, সদস্য সচিব প্রিয়তোষ ধর পিন্টুসহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, পূজামন্ডপের প্রতিনিধি, বিজিবির পদস্থ কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, দুর্গাপূজা, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন