আলীকদমে সরকারি কর্মকর্তাদের মাঝে ট্যাবলেট পিসি বিতরণ

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের আলীকদমে উপজেলা পরিষদ সভাকক্ষে বৃহস্পতিবার সরকারি কর্মকর্তাদের মাঝে ট্যাবলেট পিসি বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোতাকাব্বীর আহমেদের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের তত্বাবধানে বাস্তবায়নাধীন ন্যাশনাল আইসিটি ইনফ্রা নেওয়ার্ক ফর বাংলাদেশ গভার্নমেন্ট ফেজ-২ (ইনফো সরকার) প্রকল্প’এর আওতায় উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের মধ্যে ট্যাবলেট পিসি বিতরণ কর্মসুচির অংশ হিসেবে উপজেলায় সরকারি কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে ট্যাবলেট পিসি বতরণ করা হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মোতাকাব্বীর আহমেদ বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আন্তরিক। সরকারি প্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তি সুবিধার আওতায় আনতে কর্মকর্তাদের মাঝে ট্যাবলেট পিসি বিতরণ করা হচ্ছে। তিনি কর্মকর্তাদেরকে নীতিমালা অনুসরণ করে যথাযথভাবে ট্যাবলেট পিসির ব্যবহার ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন