নিউইয়র্কে প্রধান উপদেষ্টার চার বৈঠকেই রোহিঙ্গা ইস্যু

fec-image

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার নিউইয়র্কে ইতালি, পাকিস্তান, ফিনল্যান্ড ও কসোভো- এই ৪ দেশের সরকার বা রাষ্ট্র প্রধানদের সাথে বৈঠক করেছেন। ৪টি বৈঠকেই রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়। প্রতিটি বৈঠকে রোহিঙ্গাদের জন্য অর্থায়ন কিভাবে বৃদ্ধি করা যায় তা নিয়েও আলোচনা হয়। তাছাড়া এসব বৈঠক বাংলাদেশের সাথে ৪ দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

নিউইয়র্কে এক প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা বুধবার নিউইয়র্ক সফরের তৃতীয় দিনে ৪ বিশ্ব নেতার সাথে একান্ত বৈঠক করেছেন। প্রতিটি বৈঠক খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং আমরা বলব যে এই বৈঠকের মাধ্যমে আমাদের সম্পর্ক ওই দেশগুলোর সঙ্গে নতুন উচ্চতায় পৌঁছেছে।’

জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বুধবার সংস্থাটির সদর দফতরে প্রধান উপদেষ্টা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শফিফের সাথে বৈঠক করেন। দিনের শুরুতে তিনি যুক্তরাষ্ট্রের একটি হোটেলে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এর পাশাপাশি প্রধান উপদেষ্টা জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ফাঁকে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব্বের সাথে বৈঠক করেন। প্রধান উপদেষ্টা এছাড়াও জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ফাঁকে কোসোভোর প্রেসিডেন্ট ভজোস্যা ওসমানির সাথে বৈঠক করেন।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার সাথে অনুষ্ঠিত প্রতিটি বৈঠকে বাংলাদেশের আগামী নির্বাচন সম্পর্কেও আলোচনা হয়। ইতালির প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে অধ্যাপক ইউনূস বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করতে অনুরোধ করলে তিনি ইতালি-বাংলাদেশ বিজনেস ফোরাম গঠনের প্রস্তাব দেন।

প্রেস সচিব বলেন, কোসোভা একটি ছোট দেশ হলেও এর অর্থনীতি ইউরোপে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ১৯৯০-র দশকে এটি যুদ্ধবিধ্বস্ত ছিল, তবে গত দু’বছরে এটি ইউরোপের দ্রুত বর্ধনশীল অর্থনীতির মধ্যে শীর্ষে রয়েছে। প্রধান উপদেষ্টার ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সাথে বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

তিনি বলেন, ফিনল্যান্ড ও ইতালি বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আশা প্রকাশ করেছেন যে তিনি আগামী ডিসেম্বরে বাংলাদেশ সফর করবেন।

শফিকুল আলম বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা পাকিস্তানে সাম্প্রতিক বন্যায় প্রাণহানির প্রতি সমবেদনা প্রকাশ করেন। এছাড়া বাংলাদেশের সাথে পাকিস্তানের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়।

প্রেস সচিব আরো জানান, প্রধান উপদেষ্টা ‘অ্যাডভান্সিং রিফর্ম, রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ’ শীর্ষক যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস রাউন্ডটেবিলে বক্তব্য রাখেন, যেখানে তিনি মেটলাইফ, শেভরন ও এক্সেলেরেট এনার্জিসহ শীর্ষ মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে আরো বিনিয়োগের আহ্বান জানান।

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার সাথে সফরে আসা বাংলাদেশের ৬ রাজনৈতিক নেতা বৈঠকে উপস্থিত ছিলেন এবং তাদের মার্কিন শীর্ষ ব্যবসায়ীদের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়।’

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন