বন্ধুকে বাঁচাতে গিয়ে নিজেই হারিয়ে গেলো ইছামত নদীতে

fec-image

কাউখালীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলার কলমপতি ইউনিয়নের পোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানাযায়, পোয়াপাড়া এলকার সুজন বড়ুয়ার ছেলে বিজয় বড়ুয়া বন্ধুদের নিয়ে ইছামতি নদীর কুপে গোসল করতে যায়। এসময় পানির স্রোতে ১০ বছর বয়সী আরেক শিশু পানিতে তলিয়ে যায়।

বন্ধুকে বাঁচাতে ১৪ বছরের বিজয় পানিতে ঝাঁপিয়ে পড়ে বন্ধুকে উদ্ধার করলেও নিজেই হারিয়ে যায় ইছামত নদীর গভীর কুপে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কাউখালী ইউনিটের টিম লিডার মজিবুর রহমানের নেতৃত্বে ডুবুরি দল প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বিজয় বড়ুয়াকে উদ্ধার করে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাগর বড়ুয়া প্রাণপন চেষ্টা চালিয়ে তাঁকে বাঁচাতে চেষ্টা করেন।ততক্ষণে শিশু বিজয় বড়ুয়া নিস্তেজ হয়ে পড়ে।

ডাক্তার সাগর বড়ুয়া জানান, দীর্ঘ সময় গভীর পানিতে তলিয়ে থাকা শিশু বিজয় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছে। তবুও আমরা নিয়মতান্ত্রিকভাবে সব চেষ্টা চালিয়েছি।

কাউখালী থানার ওসি সাইফুর রহমান সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে কাউখালী থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে পুলিশ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাউখালী, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন