কাপ্তাই কর্ণফুলী নদীতে সাঁতার প্রতিযোগিতা

fec-image

রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী নদীতে বেঙল ডলফিনের আয়োজনে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৮ জন সাঁতারু অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার সময়সীমা ছিলো ৪ ঘণ্টা ২৫ মিনিট। সাঁতারের প্রতিপাদ্য বিষয় ছিলো ‘সাঁতার শিখুন সাঁতার করুন সুস্থ থাকুন জীবন বাঁচান’।

শুক্রবার (৩সেপ্টেম্বর) কাপ্তাই উপজেলা প্রশাসনের সহযোগিতা সকাল ৭টায় কর্ণফুলী নদীর কাপ্তাই কার্গো ডাউন সাইড এলাকা হতে চন্দ্রঘোনা মিশন ঘাট পর্যন্ত আট সাঁতারু ১০কিঃমিঃ সুইমিং সমাপ্ত করেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো রুহুল আমিন। প্রতিযোগিতা শেষে আট সাঁতারু’কে ফুল দিয়ে বরণ করে্ন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন। কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের স্কাউট কমিশনার মাহাবুব হাসান, মিশন হাসপাতাল ডাক্তার বিলিয়ন সংমা, উপজেলা ক্রীড়া সদস্য কাজী মোশাররফ হোসেন ও ছাত্র নেতা মো. ইব্রাহিম প্রমুখ।

প্রথম সাঁতারু এ এস এম ফেরদৌসসহ এসময় সকল সাঁতারুদের দেখতে নদীর দু’পাশ জুড়ে শত,শত জনতার ভিড় জমে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কর্ণফুলী নদী, কাপ্তাই, সাঁতার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন